ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার ধামর ফালুর বাজারের ওসমান বিন আফফান রাদিআল্লাহু তাআ'লা আনহু মাদ্রাসা কক্ষে সংগঠনটির উপজেলা শাখার নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিক্রিয়ায় কমিটির নবনির্বাচিত সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম নূরী, সহ সভাপতি মাওলানা ইমদাদুল হক ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব খাইরুল ইসলাম নূরী বলেন, সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি অঞ্চলে কর্মপরিধি বৃদ্ধিতে নতুন এই কমিটি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা শাখার সহ সভাপতি মুফতী আব্দুল কাদির, আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ সভাপতি মাওলানা মুর্শেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাদিকুল ইসলাম সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ শামসুজ্জামান নূরী সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :