মোহনগঞ্জে জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও কমপ্লেক্স ভবন উদ্বোধন

সুশান্ত কুমার রায় , মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০২ পিএম

মোহনগঞ্জে জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও কমপ্লেক্স ভবন উদ্বোধন

ফাইল ফটো

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোহনগঞ্জ উপজেলা কমল্পেক্স ভবন উদ্বোধন করেন নেত্রকোনা ৪ আসন( মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি)  সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার সকাল  সাড়ে ১১ টায় উপজেলা কমপ্লেক্সে উপস্থিত হয়ে ফিতা কেটে  এ ভবন উদ্বোধন করেন।  এ সময়  তিনি বলেন,  মাশাল্লাহ  সুন্দর  একটি ভবন উদ্বোধন করা হয়েছে।  এ ভবনে সরকারি  কর্মকর্তারা  অফিস করবেন।  আমি আশা করবো এখন থেকে যেন জনগণ সঠিক সেবা পায়। জনগণ সঠিক সেবা পেলেই আমি খুশি।  জনগণের সেবার উদ্দেশ্যেই এই ভবন করা হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন,  সহকারী কমিশনার ভূমি এম এ কাদের, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল সহ সকল নেতৃবৃন্দ।  উপজেলা বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী প্রমুখ। 

 উদ্বোধন শেষে ভবনে দাঁড়িয়ে মোনাজাত পরেন লুৎফুজ্জামান বাবর। এর আগে  দলীয়  কার্যালয়ে সকাল ১১ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তলন করে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি শুরু হয়।  এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি  মোহনগঞ্জ পৌর শহর প্রদক্ষিণ করে। র‍্যালিতে বি'এন'পি,  ছাত্র দল, যুবদল,সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা সকাল থেকে  নিজ নিজ ব্যানারে মিছিল  নিয়ে এসে বি 'এন'পি'র অফিস এর সামনে জরো হতে থাকে পরে লুৎফুজ্জামান বাবর  এসে  নেতৃত্ব দেন।

সিয়াম সরিষা
Link copied!