কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালক নিহত

মোঃ নাঈমুজ্জামান নাঈম , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ এএম

কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালক নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হালচাষের কাজে ব্যবহৃত ট্রাক্টর উল্টে অমিত হাসান (২৪) নামে এক চালক নিহত হয়েছেন।গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমিত হাসান ছয়সূতী পূর্বপাড়া গ্রামের মরহুম কামাল মিয়ার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অমিত হাসান ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করছিলেন। একপর্যায়ে ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদী যাওয়ার সড়ক পার হওয়ার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!