মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
মনসুর আলম মুন্না (কক্সবাজার): কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী শাহীন আক্তারের সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াই টায় টেকনাফ উপজেলা পরিষদের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই জরিমানা করেন।
মো. এরফানুল হক চৌধুরী জানান, নৌকা প্রতীকের পক্ষে কালু মিয়া নামের এক সমর্থককে রঙিন ব্যানারে অন্যের ছবি ব্যবহার ও সঠিক সাইজের ব্যনার ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।