গাজীপুরের শ্রীপুর বেরাইদের চালা লিচু বাগান ওয়েলডান এপারলেস লিমিটেড এলাকায় তিতাসের আবাসিক গ্যাসে চলছে হোটেলের রান্না। উপজেলার এ এলাকায় আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে অবৈধভাবে মেস ও হোটেলে বাণিজ্যিক রান্নায় দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করেছে।
উপজেলার বেরাইদের চালা লিচু বাগান এলাকায় এমন অসংখ্য অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে।এখানে তিতাসের গ্যাস ব্যাবহার করে একশ্রেণীর মেস ও হোটেল ব্যাবসায়ী অনেক টাকার মালিক বনে যাচ্ছে।
যা একদিকে সরকারের রাজস্ব ফাঁকি অন্যদিকে বৈধ গ্যাস গ্রাহকদের জন্য তীব্র ভোগান্তির কারণ সৃষ্টি হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়,বেরাইদের চালা লিচু বাগান এলাকাটি ঘনবসতিপূর্ণ শিল্প এলাকা। এখানে হাজার হাজার মানুষের আবাসন স্থল হওয়ার কারনে,এখানে
বেশ কিছু মেস ও ছোট-বড় হোটেল গড়ে উঠেছে।এ মেস গুলোতে জন প্রতি মাসে চার থেকে সাড়ে চার হাজার টাকা খাওয়ানো বাবদ নেওয়া হচ্ছে।
এই প্রতিষ্ঠানগুলোর মালিকেরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আবাসিক সংযোগের গ্যাস,অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের থাকার জন্য তৈরি করা মেসগুলোতে একাধিক চুলায় দিনে কয়েকবার রান্না করা হচ্ছে এবং সবসময় চুলা জ্বালিয়ে গ্যাসের ব্যাপক অপচয় করা হচ্ছে।এর জন্য আশপাশ এলাকায় গ্যাসের বিপুল গ্যাসের সংকটে রয়েছে।
ছোট হোটেল এবং খাবারের দোকান গুলোতেও এই অবৈধ গ্যাস ব্যবহার করে প্রতিদিন শত শত লোকের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছে।
আবাসিক বিলের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এই অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের কারণে ওই এলাকার বৈধ আবাসিক গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন।
অতিরিক্ত গ্যাস টেনে নেওয়ার ফলে দিনের বেলায় গ্যাসের চাপ (Pressure) মারাত্মকভাবে কমে যায় এবং যাচ্ছে।
অনেক সময় সকাল এবং দুপুরে চুলা জ্বলানোই কষ্টকর হয়ে পড়ে। ফলে সাধারণ পরিবারগুলো সময়মতো রান্না করতে পারছে না।
এলাকাবাসীর অভিযোগ, এই অবৈধ মেছ ও হোটেলের রান্না সংযোগগুলি বন্ধ করার জন্য তিতাস কর্তৃপক্ষের কাছে একাধিকবার মৌখিক ভাবে জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় কিছু অসাধু চক্রের যোগসাজশেই এই অবৈধ কার্যক্রম চলছে বলেও জন মনে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা দ্রুত অভিযান পরিচালনার আশ্বাস দেন। তারা জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে নিয়মিত টাস্কফোর্স কাজ করছে এবং বেরাইদের চালা লিচু বাগান এলাকার অভিযোগ খতিয়ে দেখে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানোহয়।
তিতাস গ্যাস আইন অনুযায়ী,আবাসিক গ্যাস অবৈধভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা গুরুতর অপরাধ।অবৈধ সংযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও জরিমানা এবং সংযোগ বিচ্ছিন্ন করার বিধান রয়েছে।
অবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধ করে সরকারি সম্পদ রক্ষা এবং বৈধ গ্রাহকদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন উপজেলার সচেতন মহল।
আপনার মতামত লিখুন :