📦 আর্কাইভ: এই পোস্টটি আর্কাইভ থেকে দেখানো হচ্ছে। প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম

সুনামগঞ্জের চারটি আসন হারার আশঙ্কা: আব্দুল মানিক মাস্টারের সতর্কবার্তা

মাসুদ রানা সোহাগ , দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম (আর্কাইভ)

সুনামগঞ্জের চারটি আসন হারার আশঙ্কা: আব্দুল মানিক মাস্টারের সতর্কবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলায় বিএনপির মনোনয়ন নিয়ে “ভুল সিদ্ধান্ত” নেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলেছেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, মনোনয়ন বাছাইয়ে সঠিক মূল্যায়ন না হওয়ায় সুনামগঞ্জের চারটি আসনই পরাজয়ের ঝুঁকিতে আছে।

তাঁর দাবি, যোগ্যতা, ত্যাগ, জনপ্রিয়তা ও মাঠের বাস্তবতা যাচাই না করে মনোনয়ন দেওয়ায় বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে, যা নির্বাচনী ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সিয়াম সরিষা
Link copied!