কুমিল্লার মুরাদনগর উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের। বুধবার (২৪শে ডিসেম্বর) থানার অফিস কক্ষে অনুষ্ঠিত এই সভায় মুরাদনগর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ বলেন: মাদক নিয়ন্ত্রণে ও নির্মূল করতে বিশেষ অভিযান চালানো হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মাদকের ভয়াবহ বৃদ্ধির ফলে সামাজিক অপরাধপ্রবণতা এবং পারিবারিক অশান্তি সৃষ্টি হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি/ডাকাতি বন্ধে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন: মোঃ হাবিবুর রহমান (আমাদের সময়), এম কে আই জাবেদ (প্রতিদিনের কাগজ), মোঃ রায়হান চৌধুরী (ভোরের কাগজ), মোঃ নাজিম উদ্দিন (কালবেলা), হাফেজ নজরুল ইসলাম (নতুন দিন), কাজী শরিফ (মানবকণ্ঠ), সাখাওয়াত হোসেন তুহিন (বাংলাদেশ সমাচার), সাজ্জাদ হোসেন শিমুল (এশিয়ান টিভি), রুহুল আমিন (সংবাদ প্রতিদিন), শামীম আহমেদ (ভোরের ডাক), জাকির হোসেন (দৈনিক জনতা), সাখাওয়াত হোসেন (জনতার জমিন), আলমগীর হোসেন (গণমুক্তি), সাইদুজ্জামান ভূঁইয়া (দৈনিক এশিয়া), জালাল আহমেদ (আজকের বসুন্ধরা), মাহফুজুর রহমান (প্রতিদিনের সংবাদ), সাইফুল সরকার (সময় বাংলাদেশ), প্রাণতোষ ভৌমিক (দিন প্রতিদিন), মোঃ ইউনুছ মিয়া (আজকের বাংলা), এস এইচ এম শুভ (আজকের সংবাদ), বিল্লাল হোসেন (চ্যানেল এস), মোঃ রাফি (এনটিভি অনলাইন), আরিফ হোসেন (আর টিভি অনলাইন), ইয়াছিন সুহেল (ডাক প্রতিনিধি), মাসুম মিয়াজী (রূপবানী) ও সারোয়ার হোসেন (গোমতী বার্তা) প্রমুখ।
গত ০৮/১২/২০২৫ তারিখে বাঙ্গরা বাজার থানার ১০ম অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন পুলিশ ইন্সপেক্টর মোঃ আব্দুল কাদের। তিনি ২০০৭ সালে পুলিশে যোগদান করেন এবং ২০১৮ সাল থেকে বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ওসি ছিলেন। মাদকবিরোধী অভিযান ও নিয়ন্ত্রণে এই চৌকস অফিসার ১১ বার চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসির পুরস্কার লাভ করেন।
আপনার মতামত লিখুন :