নরসিংদী-৩ শিবপুর আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল ইসলাম মৃধার মনোনয়নপত্র দাখিল

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের পক্ষে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব আরিফ-উল ইসলাম মৃধা তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার বেলা সাড়ে ৪টায় শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম দাখিল করেন। মনোনয়নপত্র জমাদানকালে উপজেলা নির্বাচন অফিসার সোমা যাদব উপস্থিত ছিলেন।

এসময় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর প্রার্থী আরিফ-উল ইসলাম মৃধা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে বলে প্রত্যাশা করেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতিমুক্ত মডেল শিবপুর গড়বেন বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

Link copied!