সত্য ও সুন্দরের প্রত্যয়ে এগিয়ে চলেছে জিএস নিউজ ও সুপ্রভাত ঢাকা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ০৪:৪২ পিএম

ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যমের প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে ২০২৪ সালে যাত্রা শুরু করে জিএস নিউজ বিডি.কম, যা অল্প সময়েই পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম ও ছাপা কাগজে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌছে দেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে সুপ্রভাত ঢাকা। 

গণমাধ্যম দুটির নির্বাহী সম্পাদক এস এম হোসেন বাবলা বলেন, আমরা এমন একটি সংবাদমাধ্যম বলয় গড়ে তুলতে চেয়েছি, যেখানে সত্যকে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রতিটি সংবাদ হবে নির্ভুল ও দায়িত্বশীল। মানুষের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় শক্তি।

জিএস নিউজ বিডির নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম www.gsnewsbd.com. এই প্ল্যাটফর্মের পাশাপাশি স্বনামধন্য গণমাধ্যমটি ডিজিটাল প্লেসেও তার কার্যক্রম সমানতালে চালিয়ে যাচ্ছে। জিএস নিউজের ফেসবুক পেজ gsnewsbd.official, ইউটিউব চ্যানেল- GSNewsBD। অন্যদিকে সুপ্রভাত ঢাকার ই-পেপার লিংক epaper.suprovatdhaka.com, অনলাইন প্ল্যাটফর্ম www.suprovatdhaka.com, ফেসবুক পেইজ suprovatdhaka ও ইউটিউব চ্যানেল suprovatdhaka. ওয়েবসাইটসহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলো ব্যবহারবান্ধব এবং মোবাইল-ফ্রেন্ডলি হওয়ায় যে কোনো স্থান থেকে সহজেই সংবাদ পড়তে পারছেন পাঠকরা। 

গণমাধ্যম দুটির বিশেষ দিক হচ্ছে তাদের আধুনিক লাইভ রিপোর্টিং স্টাইল। গুরুত্বপূর্ণ ঘটনা বা ইস্যুতে তারা সরাসরি মাঠ থেকে লাইভ আপডেট দিয়ে থাকে, যা পাঠকদের সঠিক তথ্য জানতে সহায়তা করে। পাশাপাশি ভিডিও রিপোর্ট, ছবি ও তথ্যচিত্র সংযুক্ত করে সংবাদকে আরও প্রাণবন্ত করে তোলা হয়।

প্রতিষ্ঠানটির প্রকাশক মো. মাসুদ আলম জানান, আমরা শুধু দ্রুত সংবাদ প্রকাশে বিশ্বাসী নই; বরং প্রতিটি সংবাদকে একাধিক উৎস থেকে যাচাই করে প্রকাশ করি। বস্তুনিষ্ঠতা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। 

জিএস নিউজ বিডি ও সুপ্রভাত ঢাকা’র ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সম্পাদক শ্যামল দত্ত জানান, আরও আধুনিক প্রযুক্তি সংযোজন, দক্ষ সাংবাদিক নিয়োগ এবং আন্তর্জাতিক মানের কনটেন্ট তৈরি করে প্রতিষ্ঠান দুটিকে শক্তিশালী সংবাদমাধ্যম হিসেবে গড়ে তোলা হবে।

Link copied!