জয়পুরহাটে পৃথক ঘটনায় এক কয়েদি সহ তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জয়পুরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) আনোয়ার হোসেন জানান, মাদক মামলায় জেলা কারাগারে থাকা আলম হোসেন (৫২) কে বুধবার দুপুরে বুকে ব্যাথা নিয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
উচ্চ রক্তচাপ জনিত সমস্যা হলে অসুস্থ আলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা কারাগার থেকে পাশেই ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল বলে কারাগার সূত্রে জানা গেছে। মৃত্যুর কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ হার্ড ফেইলর বলে উল্লেখ করেছেন।
অপরদিকে, শহরের সাহেবপাড়া মহল্লায় পরিবারের উপর অভিমান করে সীমান্ত কুমার নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে স্থানীয় আর কে শো রুমে সেসলম্যান হিসেবে কর্মরত ছিল।
এ ছাড়াও পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের খাসবাট্টা গ্রামে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে অভিমানে ফরহাদ হোসেন ফারুক (৩৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাফিজ মোঃ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :