মাহমুদুল হাসান, চৌহালী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে চৌহালী উপজেলার উমারপুরের কৃতী সন্তান মো: বাবুল সরকারের ওপর থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত মোতাবেক, ১ জানুয়ারি, ২০২৬ তারিখে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি আদেশ প্রত্যাহারের ফলে চৌহালী উপজেলা বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ মো: বাবুল সরকার তাঁর দলীয় পদ ফিরে পেলেন।
মো: বাবুল সরকার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন পরিষদের প্রথম বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী (১৯৯২) ছিলেন।
তিনি উমারপুর ইউনিয়ন বিএনপির (১৯৯২-২০০৯) সাবেক তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, চৌহালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবুল সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ায় উমারপুর ও উপজেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :