রাজবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৮ পিএম

রাজবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। রবিবার (৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম (বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল), জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, বাংলাদেশ সেনাবাহিনী।

সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, রাজবাড়ী জেলা প্রশাসনসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি, আন্তঃবাহিনী সমন্বয়, নির্বাচনি আচরণবিধি প্রতিপালন এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Link copied!