মোহনগঞ্জে ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুশান্ত কুমার রায় , মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০২ পিএম

মোহনগঞ্জের সামাইকোনা মোড়ে কলুঙ্কা রোড চেকপোস্টে (CP) ডিউটি চলাকালে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লেফটেন্যান্ট রাব্বির নেতৃত্বে ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ভাটি লালপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে রিপন মিয়া (২৪) এবং একই জেলার শান্তিগঞ্জ থানার পাগলা গ্রামের মোহাম্মদ আয়ানুল্লাহর ছেলে আব্দুর রহিম (সিরাজুল) (২৫)। তাদের কাছ থেকে তল্লাশির সময় ৪২০০ নগদ টাকার একটি বান্ডেল, একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, একটি জাতীয় পরিচয়পত্র, একটি হাতব্যাগ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দুই আসামি রিপন মিয়া ও আব্দুর রহিম সুনামগঞ্জ জেলার শাসন বাজার থেকে ধর্মপাশা হয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করছিল। মোহনগঞ্জ থানার ওসি তদন্তের কাছ থেকে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের চার মাসের সাজা মঞ্জুর করা হয়েছে। হস্তান্তরকৃত আসামিদের মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের চার মাসের সাজা দিয়ে নেত্রকোনা কোর্টে প্রেরণ করেছেন।

Advertisement

Link copied!