প্রতিমন্ত্রী হচ্ছেন রাজবাড়ী-১ আসনের সাংসদ

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২০৯ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এ খবর তাঁর নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

প্রতিমন্ত্রী হিসেবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সরকারিভাবে ফোকাল কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গাজীপুর জেলার শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার সজীব আহমেদকে।

উল্লেখ্য, রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট। ফলে বিজয়ী প্রার্থী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৩ হাজার ৪৪৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

Link copied!