যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ময়মনসিংহ অফিস , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩৭ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে (২১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় টাউন হলের শহীদ মিনারে প্রথমে শহীদদের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মাসুদ মিয়া।

এছাড়াও ময়মনসিংহের বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য দপ্তর, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী দল ও সংগঠন এবং ভাষাপ্রেমী জনতা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Advertisement

Link copied!