কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের শশীরদিঘী গ্রামে অবস্থিত মকবুল ভূঁইয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন চেয়ারম্যান মিঞা মোঃ নূরুল হক।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ওয়াছ ভূঁইয়া, জামায়াতে ইসলামীর জেলা আমির রমজান আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল হক মস্তফা, মাদ্রাসার সুপার সাদ্দাম শামীমসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।
চেয়ারম্যান মিঞা মোঃ নূরুল হক সরেজমিনে মাদ্রাসার বিভিন্ন শ্রেণিকক্ষ ও প্রতিষ্ঠানের অন্যান্য স্থান ঘুরে দেখেন এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন এবং শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হয়ে তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ওয়াছ ভূঁইয়া বলেন, শশীরদিঘী গ্রামের এই মাদ্রাসাটি এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :