মসজিদের ইমাম-খতিবরা সমাজের নৈতিক পথপ্রদর্শক: পূবাইল যুবদল সদস্য সচিব

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ০৩:০২ পিএম

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডে মসজিদের ইমাম-খতিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হারবাইদ বাইতুল হুদা কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ সভায় ৪২ নম্বর ওয়ার্ডের ৮৮টি মসজিদের ইমাম ও খতিবরা অংশ নেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের সদস্য সচিব ও ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল হোসেন। তিনি বলেন, “মসজিদের ইমাম-খতিবরা সমাজের নৈতিক পথপ্রদর্শক। তাদের দিকনির্দেশনায় সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়।”

তিনি আরও বলেন, ধর্মীয় নেতাদের সম্মান ও সহযোগিতা করা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। ইসলাম শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার শিক্ষা দেয় এবং মসজিদের ইমাম-খতিবরা সেই শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি সামসুদ্দীন খন্দকার। সভা সঞ্চালনা করেন হারবাইদ পূর্বপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মাহাদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন পূবাইল থানা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ রব্বানী, ৪২ নম্বর ওয়ার্ড ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, হারবাইদ পূর্বপাড়া জামে মসজিদের খতিব মুফতি জহিরুল ইসলাম, কুদাব কেন্দ্রীয় ঈদগাহর খতিব মুফতি আবু সায়েম পালোয়ানসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা।

সভা শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপস্থিত ইমাম ও খতিবদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা সমাজে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমাম-খতিবদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement

Link copied!