নওগাঁর নিয়ামতপুরে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬, ০৭:০৬ পিএম

নওগাঁর নিয়ামতপুরে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তার আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত শাড়ি, থ্রি-পিচ, হাজী রুমাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে এসব বিতরণ করা হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ঈদ একটি আনন্দের উৎসব, এই আনন্দে যাতে কেউ বঞ্চিত না থাকে, সে লক্ষ্যেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল প্রমুখ। অনুষ্ঠান শেষে অসহায় মানুষের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

Link copied!