মনোহরগঞ্জে ব্যতিক্রমী ইফতার মাহফিল, উপস্থিত সংসদ সদস্য আবুল কালাম

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬, ০৪:০৮ পিএম

আলম চৌধুরী সিনিয়র রিপোর্টার: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৪নং উত্তর ঝলম ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এক ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) এই ইফতার মাহফিলের আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোহরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব গিয়াস উদ্দিন সৈকত।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জনাব মোঃ আবুল কালাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা মোঃ শফিকুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সারোয়ার জাহান ভূঁইয়া দোলন এবং সিনিয়র সহ-সভাপতি জনাব শাহ সুলতান খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য জনাব মোবারক উল্লাহ মজুমদার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল দেবপুর জনকল্যাণ পরিষদ। তত্ত্বাবধান করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সুমন। ইফতার মাহফিলটি ছিল সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের এক অনন্য উদাহরণ, যেখানে সকলেই একসাথে মিলিত হয়ে রমজানের তাৎপর্যকে আরও গভীরভাবে উপলব্ধি করেন। এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Link copied!