নগরকান্দা উপজেলার এম এন একাডেমির মাঠে মরহুম কে এম ওবায়দুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল ইসলাম শাহজাদা, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, ফজলুল হক টুলু, সালথা উপজেলার সাবেক নেতা সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আছাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু ও মাহবুব আলী, কেন্দ্রীয় যুবদলের নেতা হাফিজুর রহমান শরীফ, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ ও হেলাল উদ্দিন হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু এবং উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জুয়েল মুন্সী সুমন।
স্মরণ সভার সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে বলেন, তাঁর বাবা নগরকান্দা-সালথা তথা ফরিদপুরের জনগণের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি আরও বলেন, বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে তাঁর আদর্শ ধারণ করে ফরিদপুরের উন্নয়নে কাজ করে যাবেন।
পরিশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতা মাওলানা মাসুম বিল্লাহ।
আপনার মতামত লিখুন :