বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনাতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের নেতৃত্বে এসআই শাহ আলম, এএসআই ওয়ারেছ আলীসহ সঙ্গীয় ফোর্স পৌরসভাস্থ গরফতেপুর এতিমখানা রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শ্রী সঞ্জীত মন্ডল (২৮) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সঞ্জীত মন্ডল উপজেলার চকনন্দন (হিন্দুপাড়া) গ্রামের শ্রী হৃদয় মন্ডলের ছেলে বলে জানা গেছে।
এবিষয়ে ওসি কবির হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সোনাতলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না।"
পরদিন ২৭ মার্চ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক সঞ্জীত মন্ডলকে ৫০০ টাকা জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং জনসাধারণকে মাদক সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :