নড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

এম এ জব্বার , শরীয়তপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ০৬:৪০ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

সকালে নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে দুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ।

সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৬ মার্চ, দিনব্যাপী এসব আয়োজনে নড়িয়াবাসী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেন।

Link copied!