নাগরপুরে নতুন মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ০৫:১৪ পিএম

এস এম জিয়াউর রহমান: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইশানা উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. রবিউল আউয়াল লাভলু।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহোদয় বলেন: মসজিদ কেবল ইবাদত করার নির্দিষ্ট স্থান নয়, বরং এটি সমাজের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু। এই নতুন মসজিদ ভবনটি সম্পন্ন হলে এলাকার মুসল্লিদের জন্য ইবাদতের একটি সুন্দর ও আধুনিক পরিবেশ নিশ্চিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: আহম্মেদ আলী রানা, সহ-সভাপতি, উপজেলা বিএনপি; হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি; ফারুক আহম্মেদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এ সময় উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মসজিদের নির্মাণ কাজের সাফল্য ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

Link copied!