কিশোরগঞ্জে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ পিএম

কেক কেটে কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল ) সন্ধায় কিশোরগঞ্জ শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মো. এনামুল হক ভূইয়ার সভাপতিত্বে এবং খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা রুহুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল হোসাইন বলেন, আমি নিজেও একজন প্রবাসী ছিলাম। প্রবাস জীবন কতটা কষ্টের তা আমি জানি। আমাদের প্রবাসীরা প্রকৃত রেমিট্যান্স যোদ্ধা। তারা নিজেদের সুখ বিসর্জন দিয়ে পরিবারের জন্য এবং দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আলহাজ আমিনুল ইসলাম ভূইয়া বলেন, আমি দীর্ঘ ১৪ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছি। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি। কিশোরগঞ্জের ১৩টি উপজেলার প্রবাসীদের সমন্বয়ে এই সংগঠন গড়ে উঠেছে। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। ‘আদর্শ যার যার, প্রবাসী কল্যাণ সবার’—এই
স্লোগানকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি। 

তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণ ও মানবতার সেবায় সংগঠনটি নিরলসভাবে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Link copied!