মোহনগঞ্জে স্কাউট দিবস পালিত

সুশান্ত কুমার রায় , মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০৬:২৬ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্কাউট দিবস পালিত হয়েছে। ৮ এপ্রিল বুধবার  সকাল ১১ টায় উপজেলা চত্বরে  বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের নিয়ে এক র‍্যালি  করা হয়েছে । শিক্ষার্থীদের উদ্যের্শে বক্তব্য রাখেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ পাঠাগারের সহ-সভাপতি শাহজাহান আলম বিপ্লব। 

উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল 

হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান,  শিক্ষক আব্দুল হালিম প্রমুখ। পরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন  স্কাউট সদস্যরা।

Link copied!