তারাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান (৪৫)কে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার চায়নামোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চায়নামোড় এলাকা থেকে আব্দুল মান্নানকে আটক করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার দেখানো হয়।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল মান্নানের বিরুদ্ধে নাশকতা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

তিনি আরও জানান, গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

Advertisement

Link copied!