মেলান্দহে ফ্রি মেডিক্যাল ক্যাম্প: পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান

এস.এম হোসেন আছাদ , ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ০৪:৫৩ পিএম

জামালপুরের মেলান্দহের শিহাটা বাজারস্থ বেগম আজিজা স্মৃতি ফাউন্ডেশন একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বেগম আজিজা স্মৃতি ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পরীক্ষানিরীক্ষাসহ অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা এবং চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে। এতে সার্বিক সহযোগিতা করেছে দি ফ্রেন্ডস অব বাংলাদেশ (ইউ.কে লন্ডন), জামালপুরের যমুনা চক্ষু হাসপাতাল ও নগর মাতৃসদন, জামালপুর।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বেগম আজিজা স্মৃতি ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় উদ্বোধনকালে প্রতিষ্ঠানটির উপদেষ্টা নাসরিন আজিজ ডলি, আলহাজ আবুল কালাম আজাদ, মো. ইদ্রিস আলী, মো. আব্দুল মালেক মন্ডল, মোশারফ হোসেন ফজল, আব্দুল মোতালেব, শাহ মো. আলাউদ্দিন, মফিজ উদ্দিন, আব্দুল হান্নান, সহ-সভাপতি আলহাজ সামিউল হক, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রাজু, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান লিটন, সদস্য নেছারুল হক, আরিফুল হক ও আলহাজ মনু চৌধুরীসহ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জামালপুরের মেলান্দহের শিহাটা এলাকার কৃতি সন্তান, শিশু রোগ বিশেষজ্ঞ ও জেনারেল প্র্যাকটিশনার ডঃ মোহাম্মদ আব্দুল আজিজ (লন্ডন প্রবাসী) ২০১৯ সালে তাঁর মমতাময়ী মা "বেগম আজিজা স্মৃতি ফাউন্ডেশন" এর নামে একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। যাত্রার শুরু থেকে এ প্রতিষ্ঠানটি অসহায় মানুষের পাশে থেকে জেলাজুড়েই সুনাম অর্জন করেছে। গরিব-অসহায় মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করাসহ স্বাস্থ্যসেবা বিষয়ের উপরে ডঃ আজিজ জোর নজর দিয়েছেন এলাকাটিতে। সম্প্রতি তিনি ও তাঁর সহধর্মিণী নাসরিন আজিজ ডলি দেশে আসেন এবং স্থানীয়দের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন।

Link copied!