ইসলামপুরে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

এস.এম হোসেন আছাদ , ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ০৭:১০ পিএম

জামালপুরের ইসলামপুরে পাম্পে তেল বিক্রি হওয়ার কথা ফেসবুকে ছড়িয়ে পড়লে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ করে মোটরসাইকেল চালকেরা। যে কারণে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার সকালে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে ইসলামপুরের মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেবে এমন খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে। পরে সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনো তেল সরবরাহ করা হয়নি। তাই ক্ষোভে ফেটে পড়েন ক্রেতারা। একপর্যায়ে সড়ক অবরোধ করে রাখেন তারা। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, ফেসবুক পোস্ট থেকেই এমন ভুল বোঝাবুঝি। খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Link copied!