ময়মনসিংহে পুলিশ প্রশাসনে রদবদল: ৭ পরিদর্শককে নতুন কর্মস্থলে পদায়ন

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ১২:২৫ এএম

ময়মনসিংহ প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশের ৭ জন কর্মকর্তাকে (পুলিশ পরিদর্শক) বিভিন্ন থানা ও ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার (০৮ এপ্রিল, ২০২৬) ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে তাদের বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের তালিকা: অফিস আদেশ অনুযায়ী, মোহাম্মদ ফিরোজ হোসেনকে পুলিশ পরিদর্শক (ক্রাইম) ময়মনসিংহ পুলিশ অফিসে, মনসুর আহাম্মদকে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আজহারুল ইসলামকে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), আব্দুল মালিক (পিপিএম)-কে ধোবাউড়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত), রাজন চন্দ্র পালকে কোতোয়ালী মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত), মোঃ মোজাজ্জেল হককে হালুয়াঘাট থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং মইদুল ইসলামকে ভালুকা মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এবং জেলার পুলিশি সেবা কার্যক্রম আরও জোরদার করতেই এই রদবদল করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Link copied!