জামালপুর পৌর নির্বাচন: ৬নং ওয়ার্ডে জনপ্রিয়তায় এগিয়ে নূর ইসলাম কালা

এস.এম হোসেন আছাদ , ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৬ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকান ও মোড়ে মোড়ে ভোটারদের মুখে এখন আলোচনায় শীর্ষে রয়েছেন জামালপুর জেলা যুবদলের সদস্য মো. নূর ইসলাম (কালা)।

জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করায় জামালপুর পৌরসভা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যানার-ফেস্টুন ও গণসংযোগের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এই দৌড়ে ৬নং ওয়ার্ডে নূর ইসলাম কালা সাধারণ ভোটারদের মাঝে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য অবস্থান তৈরি করে নিয়েছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এবার ভোটাররা একজন সৎ ও যোগ্য নেতৃত্বকে বেছে নিতে চান। ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও সাধারণ ভোটাররা মনে করেন, সমাজকে মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নূর ইসলাম কালার মতো নিবেদিতপ্রাণ মানুষের বিকল্প নেই। তাদের মতে, নূর ইসলাম কালার ব্যক্তিগত গুণাবলি ও সাধারণ মানুষের বিপদে পাশে থাকার মানসিকতা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে।

কাউন্সিলর পদপ্রার্থী নূর ইসলাম কালা বলেন, "আমি জনগণের প্রতিনিধি নয়, বরং একজন সেবক হিসেবে ওয়ার্ডবাসীর পাশে থাকার অঙ্গীকার করছি। ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে এই ওয়ার্ডকে একটি মডেল ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। বিশেষ করে মাদক এবং সব ধরনের অসামাজিক কার্যক্রমমুক্ত এলাকা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।"

পৌরসভার উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে নূর ইসলাম কালা এখন দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে জয়লাভের বিষয়ে তিনি বেশ আশাবাদী।

Link copied!