বকশীগঞ্জে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ উদযাপন

মনিরুজ্জামান লিমন , বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:০৭ পিএম

জামালপুরের বকশীগঞ্জে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ ও পয়লা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পান্তা ভাতের আয়োজন করা হয়।

এছাড়াও একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, ধানুয়া কামালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা বিজয় মুক্ত মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন, গণসঙ্গীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। পরে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

Advertisement

Link copied!