মাগুরার শালিখা উপজেলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠন দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, বিএনপি নেতা আলিম মোল্লা, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি পাখির বিশ্বাস, সাধারণ সম্পাদক বিপ্লব সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শালিখা উপজেলা সভাপতি মোঃ আতিয়ার রহমান এবং শ্রমিক দল নেতা মুরাদ মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় উপজেলা সদর আড়পাড়া ও সীমাখালী বাজারে বাস, ট্রাক, পরিবহন, ইজিবাইক, ভ্যানসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :