বাজিতপুরে চৌকী আদালত আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

কিশোরগঞ্জের বাজিতপুরে চৌকী আদালত আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় আইনজিবী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এডভোকেট মো. হাবিবুর রহমান আলম। এছাড়া সহ-সভাপতি পদে এডভোকেট মো. জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট কালী কিংকর বসাক নির্বাচিত হয়েছেন।।

এছাড়াও যুগ্ন সাধারণ পদে এডভোকেট এস এম শহিদুল ইসলাম শাকিল,কোষাধ্যক্ষ এডভোকেট জাহাঙ্গীর আলম সুমন, দপ্তর ও গ্রন্থাগার পদে এডভোকেট মোহাম্মদ বুরহান উদ্দিন,  ক্রীড়া ও সংস্কৃতি পদে এডভোকেট আশরাফুল আলম নির্বাচিত। 

এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট মস্তোফা রাগীব হাসান খান ভূলন।

বিজয়ী সভাপতি এডভোকেট মো. হাবিবুর রহমান আলম বলেন, “আইনজীবীদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সমিতির সকল সদস্যকে সাথে নিয়ে একটি সুন্দর ও কার্যকর পরিবেশ গড়ে তোলাই আমার লক্ষ্য।”

নির্বাচনটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও আইনজীবীদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Link copied!