পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি পালিত

আল মাহমুদ দোলন , পঞ্চগড় জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০১ মে, ২০২৬, ০২:৪৬ পিএম

"সুস্থ শ্রমিক কর্মঠ, আসবে এবার নব প্রভাত" এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সরকারি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া দিবসটি উপলক্ষে শহীদ শ্রমিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রমিক সংগঠনগুলো। উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘হে মার্কেটের শ্রমিকগণ’ আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করার সময় জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য প্রতি বছর এ দিনে তাদের স্মরণ করা হয়।

Link copied!