বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়ায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১ মে) সকালে মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
"দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ"—এই স্লোগানে মুখরিত হয়ে শ্রমিকরা র্যালিতে অংশ নেন। পরে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের প্রধান উপদেষ্টা, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহীন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম পাতু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান (বিদ্যুৎ)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য মোঃ হারেজ উদ্দিন হারেজ, বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া, ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম কাজী নূরসহ রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ ও নির্মাণ খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :