লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ১২:২৩ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। এ উপলক্ষে রবিবার (৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল — "জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম"।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার এবং মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার আহ্বায়ক সিকদার মকবুল হোসেন।

আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, দায়িত্বশীল সাংবাদিকতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

শেষে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা ভবিষ্যতে গণমাধ্যমকে আরও শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীলভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Link copied!