শাহরাস্তিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ১২:৩৬ পিএম

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ পুলিশ। গত ০২ মে ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পরিচালিত এক বিশেষ অভিযানে ২১ (একুশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) আরিফ হোসাইন এবং এএসআই (নিরস্ত্র) ফারুক আহাম্মদ, যাঁরা সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গঠন করে এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন।

অভিযান চলাকালে শাহরাস্তি থানাধীন টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক এলাকার সুরসই রাস্তার মাথায় অবস্থিত খোরশেদের মার্কেট সংলগ্ন এমরানের সিএনজি গ্যারেজের সামনে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে তার কাছ থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ এমরান হোসেন (৩০), পিতা- দেলোয়ার হোসেন, মাতা- মনোহার বেগম, সাং- ওয়ারুক (শেখ বাড়ি), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-২, তারিখ- ০২ মে ২০২৬ এবং জিআর নং-১০৩ এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বর্তমানে গ্রেফতারকৃত আসামীকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

 

 

Link copied!