নাটোরের ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার।

মোঃ জামাল উদ্দিন , নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ১২:২৭ পিএম

নাটোরের বড়াইগ্রাম থানায় ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী পলাতক আসামি মোঃ ইকবাল হোসেন রিপন (৪৮)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-০৫ ও র‍্যাব-১২ এর সদস্যরা।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী ও ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-০৫, সিপিসি-২ (নাটোর) এবং র‍্যাব-১২, সিপিসি-২ (পাবনা) এর যৌথ আভিযানিক দল ২ মে ২০২৬ তারিখ রাত ১১টা ৭ মিনিটে পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইকবাল হোসেন রিপন পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি ভেকু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন।

পরবর্তীতে তাকে নাটোরের বড়াইগ্রাম থানার মামলা নম্বর-০৯, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, দণ্ডবিধির ৩৬৪/৩০২/৩৪ ধারায় দায়ের করা মামলায় পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

Link copied!