রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর পেঁয়াজ হাটে অবৈধভাবে ‘ধলতা’ আদায়ের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৯ মে) সকালে এই অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
আদালত সূত্র জানায়, পেঁয়াজ ক্রয়ের সময় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ওজন বা ধলতা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগে ব্যবসায়ী তেজারত শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাটে শৃঙ্খলা বজায় রাখতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :