আসন্ন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনমনে ব্যাপক আলোচনায় রয়েছেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস। ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত এই প্রার্থীকে ঘিরে সাধারণ ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে।
আনিসুর রহমান আনিস দীর্ঘ দিন ধরে দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। রাজনীতির চড়াই-উতরাই পাড়ি দিয়ে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। সাধারণ ভোটারদের মতে, তার মার্জিত ব্যবহার এবং সাধারণ মানুষের সাথে সহজলভ্যতা তাকে অন্যান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রাখছে।
নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, আনিসুর রহমান আনিসের পক্ষে সাধারণ মানুষ ও তার দলের সমর্থকরা ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে তিনি নিয়মিত গণসংযোগ করছেন। প্রতিটি ঘরোয়া বৈঠকে তিনি এলাকার উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করছেন।
নিজের প্রার্থিতা নিয়ে আনিসুর রহমান আনিস জানান, তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, "আমি এই মাটির সন্তান। অবহেলিত দৌলতপুরকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। জনগণ সুযোগ দিলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আমি এই অঞ্চলের চেহারা বদলে দিতে চাই।"
উপজেলার সচেতন ভোটাররা মনে করছেন, এবারের নির্বাচনে প্রার্থীর সততা ও অতীত রেকর্ড বিচার করে ভোট দেওয়া হবে। সেই হিসেবে আনিসুর রহমান আনিসের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। আগামী দিনে এই জনপদের নেতৃত্বের ভার সাধারণ ভোটাররা কার হাতে তুলে দেন, সেটাই এখন দেখার বিষয়।
আপনার মতামত লিখুন :