সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বওড়া পশ্চিমপাড়া, ঘোষপাড়া গ্রামের অসুস্থ অসহায় শামীমের চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রবাসী এক মানবিক ব্যক্তি। তিনি নিজের নাম প্রকাশ না করার ইচ্ছা প্রকাশ করেন এবং শামীমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
জানা যায়, অসুস্থ শামীমকে নিয়ে BC NEWS 24-এ সংবাদ প্রকাশের পর বিষয়টি বিভিন্ন মহলের মানুষের নজরে আসে। পরবর্তীতে প্রবাসী ওই ব্যক্তি মানবিক দৃষ্টিকোণ থেকে শামীমের চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহায়তা পাঠান।
শনিবার (৯ মে ২০২৬ ইং) সকাল ১১টায় সাংবাদিকবৃন্দ শামীমের বাড়িতে গিয়ে প্রবাসী ভাইয়ের পাঠানো নগদ অর্থ শামীমের বৃদ্ধ, বিধবা মায়ের হাতে এর অর্থ তুলে দেন ।
জানা যায় যে, শামীমের পিতা মৃত্যুর পর তিনি কয়েকটি জটিল রোগে আক্রান্ত হন, এই অবস্থায় তিনি কাজ করে সংসারে বৃদ্ধ বিধবা অসহায় মা, তার পরিবারের একটি ছেলে একটি মেয়ে এবং তার স্ত্রী কে নিয়ে কোনরকম কাজ করে সংসার চালাতেন এবং চিকিৎসার খরচ বহন করতেন, বর্তমানে তিনি এতটাই অসুস্থ হয়েছেন যে তিনি আর কোন কাজ করতে পারেন না এবং কি হাঁটাচলাও করতে পারেন না, তাহার বৃদ্ধ বিধবা অসহায় মা মানুষের বাসায় কাজ করে যেটা উপার্জন করেন সেটি দিয়ে তাদের খাবার এবং শামীমের চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয় এমতাবস্থায় তিনি সমাজের বিত্তশালী লোকদের কাছে সাহায্যের আবেদন জানান ।
প্রবাসী ভাইয়ের পাঠানো নগদ অর্থ শামীমের পরিবারের কাছে হস্তান্তরের এসময় উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি সাংবাদিক মোঃ আব্দুল মান্নান শেখ, জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মিন্টু মিয়া এবং JA TV-এর প্রতিনিধি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান।
সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত শামীম BC NEWS 24-কে ধন্যবাদ জানান এবং প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করেন। তিনি জানান, অসুস্থতার এই কঠিন সময়ে তার মা সংসারের হাল ধরেছেন। এছাড়াও তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :