কালীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলিল লেখকগণ অভিযোগ করেছেন, সম্প্রতি একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা তাদের পেশাগত সুনাম ক্ষুণ্ন করছে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের সুবিধা হাসিলের জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এ সময় তারা অবিলম্বে এ ধরনের মিথ্যা প্রচার বন্ধের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় দলিল লেখকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :