ব্রাহ্মণপাড়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল হক শাকিল , ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০৪:২৭ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করতে নানা সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গতকাল সোমবার (৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান।
সভায় জানানো হয়, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও ভাড়া নৈরাজ্য প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় থাকবে। এছাড়া ইভটিজিং, বাল্যবিবাহ এবং ভেকু ও ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাট অনুমোদন ছাড়া বসতে দেওয়া হবে না বলেও সভায় সিদ্ধান্ত হয়। পাশাপাশি ব্রাহ্মণপাড়া-কুমিল্লা সড়কে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা গ্রহণ, পকেটমার দমনে অভিযান জোরদার এবং উপজেলা সদরের সিসিটিভি ক্যামেরা সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, উপজেলার বিভিন্ন খাল ভরাট বন্ধ এবং খালে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। যুবসমাজকে অনলাইন ও অফলাইন জুয়ার আসর থেকে দূরে রাখতে সচেতনতা ও আইনি ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়।

সভায় উপস্থিত বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং তা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোঃ হাসিবুর রেজা, শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, ভগবান সরকারি হাই স্কুলের শিক্ষক শফিকুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রেজাউল করিম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, শশীদল ও সালদা বিওপি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

Link copied!