পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে রানীনগর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানকালে উপজেলার চকাদিন এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পরিচালিত ‘মেসার্স দ্বীপ ব্রিকস’-এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :