কুলাউড়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ১২, চোরাই মালামাল উদ্ধার

আহমদ আলী , কুলাউড়া, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০৭:৫২ পিএম

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামী এবং সন্দেহভাজনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চোরাই মালামাল।

রোববার (০৩ মে ২৬ইং) অফিসার ইনচার্জের নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল দিনব্যাপী থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী তৎপরতা জোরদার করা হলে ৪টি পৃথক মাদক মামলায় জড়িত ৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এছাড়া নিয়মিত মামলার অভিযানে চোরাই মালামাল উদ্ধারসহ ৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অন্যদিকে ফৌজদারী কা.বি.আইনের ১৫১ ধারায় সন্দেহভাজন হিসেবে আরও ১ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Advertisement

Link copied!