সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের ১৩ দিনেও কোনো আসামি আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সোমবার (৪ মে) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা জানান,গত ২২ এপ্রিল উপজেলার বালসাবাড়ী এলাকায় অবৈধভাবে আনা হাইব্রিড সিল্ক সুতা খালাসের অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে সাংবাদিকদের ওপর আলামিন জোয়ার্দ্দার, মনিরুলসহ অজ্ঞাত ১০-১২ জন হামলা চালায়। এতে তুহিন আলম, আতাউর রহমান (রাজু) ও আরিফুল ইসলাম আহত হন এবং তাদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,আসামিরা এখনো আটক না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি উৎসাহিত হচ্ছে। দ্রুত জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে আরোও বলেন,২৪ ঘণ্টার মধ্যে আসামিদের আটক করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, দৈনিক করতোয়ার প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আতাউর রহমান (রাজু), দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি জাকিরুল হাসান, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি লিখন আহম্মেদ, দৈনিক শ্যামল বাংলার তুহিন আলম, দৈনিক যায়যায়দিন পত্রিকার সলঙ্গা প্রতিনিধি মোঃ জাকির হোসাইন এবং দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মোঃ আল আমিন হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :