নিহত তানজিলার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এমপি কিরণ

এম এ জব্বার , শরীয়তপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০৭:৫৪ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় কলেজছাত্রী তানজিলার রহস্যময় মৃত্যুর ঘটনায় এলাকায় এখনো বিরাজ করছে চাঞ্চল্য।

সোমবার (৪ মে) দুপুরে শত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তানজিলার নিজ বাড়িতে যান শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ।

এ সময় তিনি তানজিলার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তানজিলার মা এমপি কিরণকে দেখে কান্নায় ভেঙে পড়েন এবং মেয়ের মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেন।

এ সময় এমপি কিরণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

ঘটনাটি ঘিরে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত তদন্তের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

 

Advertisement

Link copied!