টাঙ্গাইলে অবৈধভাবে তেল মজুদ করে বিক্রি করায় জরিমানা

এস আই মাহফুজ , টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০৭:৪৮ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে কৃত্তিম সংকট দেখিয়ে অবৈধভাবে পেট্রোল অকটেন বেশি দামে বিক্রি করায় এক ব্যাক্তিকে আর্থিক জরিমানা করেছে টাঙ্গাইলের ভোক্তা অধিকার। পাশাপাশি জব্দ করা পেট্রোল ও অকটেন স্থানীয় মোটরসাইকেল আরোহীদের নিকট সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে।

সোমবার (০৪ মে) দুপুরে কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে,গোপন সংবাদে ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে উপজেলার রামপুর ভাসানী মার্কেটে একটি অভিযান পরিচালনা করা হয়।

এসময় স্থানীয় সিএনজি অফিসে তল্লাশী চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৬০ লিটার পেট্রোল ও ৪০ লিটার অকটেনসহ মোট ১০০ লিটার তেল পাওয়া যায়। এ সময় ওই তেলের মালিক স্থানীয় সিএনজি স্টেশন মাস্টার আনিসকে প্রশাসনিক ব্যবস্থা ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।সেই সাথে জব্দকরা ১০০ লিটার তেল সরকারি দামে স্থানীয় মোটরসাইকেল আরোহীদের নিকট বিক্রি করাl হয়।

টাঙ্গাইলের ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন,সিএনজি স্টেশন মাস্টার আনিস দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় পেট্রোল অকটেন সংগ্রহ করে কৃত্রিম সংকটের অজুহাতে প্রতি লিটার ২৫০/৩০০ টাকায় বিক্রি করছিল ।

 

Advertisement

Link copied!