জামালপুরে ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

জামালপুর ৩৫ বিজিবি সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। রোববার বিকেলে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা মালিকবিহীন এই মদ উদ্ধার করেন। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বাংলাবাজার বিজিবির সদস্যরা রৌমারী সীমান্তের ১০৬৫ সীমান্ত পিলারের কাছে চরফুলবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মালিকবিহীন ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এই মাদক উদ্ধারের ঘটনায় রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Link copied!