পূর্বধলার জামিল ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ মে, ২০২৬, ০২:৩৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার আনোয়ার হোসেন জামিল। গত এপ্রিলের ৪ তারিখে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটিতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটিতে সভাপতি মো: সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক করা হয়েছে মাহফুজ-উর-রহমান লিপকনকে।

Advertisement

Link copied!